বন্ধুত্ব ভুলে যেওনা

বন্ধুত্ব নাকি ছলনা (নভেম্বর ২০২৩)

মোঃ মাইদুল সরকার
  • ১৪
  • ২
  • ৪৪৭
কালো খবর নিয়ে এল সাদা ঘুঘু-
জমিন যদি রক্ত চায় তবে রক্ত ঝরাও
বিশ্বাসের মূল্য যে দেয়না সে কখনো বন্ধু নয়
বন্ধুত্বের নামে যে করে ছলনা
তার পরিণতি মানুষ কখনো ভুলেনা।

ভালোবাসার সাজানো বাগান একদিন ;
শূণ্যতায় ভরে যায় বন্ধুয়া বিহনে
সড়লতার সুযোগ নিয়ে যে করে প্রবঞ্চনা
তার হাত ধরে রেখনা আর ছেড়ে দাও
আধাঁরের আগে নিজের গন্তব্য খুঁজে নাও।

মন এক অন্ধকার তলোয়ার-
ঠিক জায়গায় বন্ধুত্বের কোপ না পড়লে
বন্ধুত্বের বন্ধন জোড়া লাগেনা
তাইতো সময় ছিনিয়ে নেয় সমস্ত জয়
বিপদে পাওয়া যায় বন্ধুর আসল পরিচয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Bulu Hossen বিপদে পাওয়া যায় বন্ধুর আসল পরিচয়।
রাইট। ধন্যবাদ আপনাকে।
অথই মিষ্টি মন্দ নহে , অপূর্ব বটে ...
Muhsin Ahmed বন্ধুত্ব এক মহান বন্ধন, ভালো লিখেছেন কবি।
ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম।
Md Saddam Hossan বাহ
ধন্যবাদ আপনাকে।
বিষণ্ন সুমন অসাধারণ ভাই। বাট ভোট অপশন নেই বলে মূল্যায়ন করতে পারলাম না।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বন্ধুত্ব ভুলে যাওয়া ঠিক নয়। তেমনি বন্ধুত্বের নামে ছলনা করা ঠিক নয়। যারা এসব করে তাদের পরিনতি ভংঙ্কর হয়। বিপদে পড়লে মানুষের আসল পরিচয় জানা যায়।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“নভেম্বর ২০২৩” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী